
প্রকাশিত,২৫, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
প্রতিদিনের ধারাবাহিকতায় আজও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সড়ক মহাসড়কে যান চলাচলে শৃংখলা ফেরাতে ও সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ সদস্যরা পেশাদারিত্ব নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে।
এ নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিদিনই সড়ক মহাসড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস যাচাই-বাছাই, সংশ্লিষ্ট কাগজ-পত্রের মেয়াদ হালনাগাদ ও ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই এর জন্য অভিযান অব্যাহত আছে। চলমান এ অভিযানের অংশ হিসেবে রবিবার (২৫ আগস্ট) ১০৫ টি বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ মহাসড়কে নিষিদ্ধ ১৪৩ টি অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা রিক্সা আটক করা হয়।
চলমান এ অভিযানের সুফল হিসেবে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় যান চলাচলে শৃংখলায় দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ ক্ষেত্রে সর্ব সাধারণের সকলের সহযোগিতা কামনা করছেন।


