
প্রকাশিত,২৫, আগষ্ট,২০২২
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
গত ২৮ শে মার্চ নেত্রকোণার আটপাড়া উপজেলায় যোগদান করেন শিক্ষানুরাগী ইউএনও শাকিল আহমেদ।
সদাহাস্যজ্বল ব্যক্তিটি উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের মন জয় করে নিয়েছে এবং তিনি আটপাড়া উপজেলা প্রত্যন্ত এলাকা সহ উন্নয়ন করার প্রত্যয়ে ব্যক্ত করেন।
ইউএনও শাকিল আহমেদ যোগদান করার পর থেকেই লক্ষ করেন শিক্ষার হার নাজুক তাই তিনি উঠে পড়ে লেগেছে কিভাবে শিক্ষার মনোভাব বৃদ্ধি এবং কোমলমতি শিশুদের কে নিয়ে কিভাবে কাজ করবে তারই লক্ষ্যে প্রতিদিন কোন না কোন প্রাইমারী এবং মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হন।
তিনি কখনো নিচ্ছেন ক্লাস আবার কখনো ছাত্রের বেঞ্চে বসে হচ্ছেন ছাত্র।
বিষয়টি ভাববার প্রতিটি প্রাইমারী এবং মাধ্যমিক স্কুলে সমাবেশ বা জাতীয় সঙ্গীত গাওয়া হতো না। তিনি শিক্ষকদের কড়া নির্দেশ প্রদান করেন এবং তারই ফলপ্রসূ পাচ্ছে ছাত্র-ছাত্রীরা।
ইউএনও শাকিল আহমেদের এহেন কর্মকান্ডে ছাত্র/ছাত্রীদের অভিবাবক খুবই খুশি।
এই বিষয়ে ইউএনও শাকিল আহমেদ-এর সঙ্গে আলাপকালে তিনি জানান,আমি আটপাড়ায় উপজেলায় যোগদান করার পর লক্ষ করলাম এই উপজেলায় শিক্ষার হাত খুবই নাজুক তাই আমি সিন্ধান্ত নিলাম আমার প্রিয় কর্মসংস্থান উপজেলার প্রত্যক স্কুলে স্কুলে গিয়ে পরিদর্শন, শিক্ষকমণ্ডলী কিভাবে ক্লাস নিচ্ছেন এবং একজন শিক্ষার্থীর কতটুকু মেধা।
পরিদর্শনকালে উপলব্ধি করলাম শিক্ষার ব্যবস্থাপনা খুবই খারাপ।
আমি কঠোর সিন্ধান্ত নিলাম এই আটপাড়া উপজেলাকে শিক্ষার হার উচ্চতর আসনে আশিণ করবো। তাই আমি প্রতিনিয়ত অফিসের ফাকে যেকোন বিদ্যালয়ে হাজির হই এবং কিভাবে ক্লাস নিতে হবে ছাত্র/ছাত্রীদের কিভাবে পাঠদান করলে সুফল বয়ে আনবে সেই ব্যাপারে পরামর্শ প্রদান সহ কড়া নির্দেশনা দিয়ে যাচ্ছি।
আমি আশাবাদী আমার প্রিয় আটপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে,ঢাকা মেডিকেলে এবং বুয়েটে পড়াশোনা করবে।
আপনি যে প্রতিনিয়ত স্কুল ভিজিট বা শিক্ষকদের কড়া নির্দেশনা দিচ্ছেন এতে কতটুকু ফলপ্রসূ হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমার এই উদ্যোগ তেমন ভাল চোখে দেখছেন না কিছু শিক্ষক/শিক্ষিকা কিন্তু শিশু/কিশোর/কিশোরীদের শিক্ষার মনোযোগ বাড়াতে এবং শিক্ষার হার বৃদ্ধির দ্বারপ্রান্তে যেতে কেউ কিছু বলুল তাতে আমার সমস্যা নাই। সম্মানিত শিক্ষকমণ্ডলীরা সরকার কর্তৃক বেতন/ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তা সঠিক ভাবে প্রয়োগ না করলে তো উনারাই দায়ী থাকবেন।


