print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি। ্

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার অভিযানে কুখ্যাত মাদক কারবারী রহিমা বেগম রবিবার (২১ আগষ্ট) পশ্চিম থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী আউচপাড়া বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর মাদক কেনাবেচা করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বাসন থানার মোগরখালের মৃত এমদাদ মিয়ার ছেলে মো: শাহিদ মিয়া (৪২) কে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোঃ শাহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে চেরাগ আলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রুবা ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে নগরীর হিমারদীঘী, আমতলী (কেরানির টেক বস্তি’র)মৃত: দুলাল মিয়ার স্ত্রী মাদক কারবারী রহিমা বেগম (৪৮) কে ৫০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ রবিবার সকালে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।এবিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে।

মাদক সম্রাজ্ঞী রহিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় টঙ্গী পূর্ব থানা মামলা নং ২৪(৬)১৯,৪(১২)২১,৩৩(১১)২১,২১(৯)২০, ৬১(০৭)২০, ৩৫(০৫)২২, ১৩(০৮)২২,১৮(০৮)২২, ৪২(০৭)২২, এবং ৩৯(০৪)১৮ (পেনাল কোডের অন্যান্য ধারায়) মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।