
প্রকাশিত,২১, আগষ্ট,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল সহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার।
শনিবার (২০ আগষ্ট) রাত সাড়ে ৩ ঘটিকার সময় এসআই মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে বাসন থানাধীন মোগরখাল চট্টগ্রামগামী মহাসড়কের উপর হতে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করা কালে ডাকাত দলের সদস্য ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব(২৩), গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দপাড়া (চানপাড়া) মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ রাকিবুল ইসলাম ইমন(১৮), শেরপুর জেলার নকলা থানার মোঃ আজিজ উদ্দিনের ছেলে মোঃ সোহাগ(২৫) ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মালেক মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম শিপু(২০)।
এসময় ২ টি চাকু, ১ টি কুড়াল, ১ টি হাতুড়ি ও ১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়।
এসময় অজ্ঞাতনামা ৫/৬ জন পালিয়ে যায়।
আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান রয়েছে। উক্ত ঘটনায় বাসন থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


