
প্রকাশিত,০৯, আগষ্ট,২০২২
নিজস্ব প্রতিবেদকঃ জিকরুল হক
“সাতটি শিশু”
কবিঃ আয়েশা মজুমদার তন্নু
পথ শিশু নাকি সাতটি শিশু!
ঠিক বুঝতে পারলাম না।
উষ্ণতায় অতি ক্লান্ত হয়ে যখন-
বারান্দায় এসে দারালাম,
তখন-
কিছুদূর চোখ পরতেই চমকে গেলাম
ছিন্ন বস্ত্রে,জীর্ণ গায়ে সাতটি শিশু।
দেখে মনে হলো-
একটি গেঞ্জি কিনারও দম জুটেনি
নাকি অন্যকিছু-
নাকি এই দালানের ভীড়ে
একখানা আকাশ পেয়েছে ওরা
স্বাধীন হওয়ার জন্য,
আহা কি স্বাধীন!
নেই কোনো বাধা, নেই কোনো দ্বিধা
শুধু এক শান্তির নিঃশ্বাস,
আর ইকটু খেলা।
এই ছোট জায়গাটিকে দেখে মনে হলো-
গ্রামের এক বিশাল খোলা ময়দান,
এক অফুরন্ত স্বাধীনতা।
এই ইটে ঘেরা বিশাল শহরে-
আজ একটি বারের মতো দেখলাম,
সেই…. ছেলেবেলার গ্রামীণ চিত্র।
দেখে লোচন ছলছল হয়ে উঠল।
যেন সেই স্থান,সেই হা-ডু-ডু খেলা
আর সেই সাতটি শিশু চোখে ভাসছে
আর সব আবছা আবছা ধোয়াশা।
তবে ওরা কারা?
অক্লান্ত দেহ,ময়লা গাত্র
নয়তো ওরা ছাত্র!
তবে!?
খানিকবাদে এলাম-
দেখি ওরা হাওয়ায় মিলিয়ে যাচ্ছে,
কোনো বাড়িতে নাতো!!
পথের ধুলি কনার সাথে হেটে হেটে।
তবেকি ওরা পথশিশু!?
নাকি আমার দৃষ্টির সীমা পেরিয়ে-
ওদের ঘরের গলি!
তবে যাইহোক,
ওরা চলে যেতেই আমার মনটা যেন
কেমন আনচান করে উঠলো,
হয়তো আমার চির চেনা,কাছের কেউ
নাকি একেই বলে মনুষ্যত্ব!
লেখিকাঃ আয়েশা মজুমদার তন্নু
শিক্ষার্থীঃ হলি ক্রস কলেজ, ঢাকা।


