print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, আগষ্ট,২০২২
আশিকুর রহমান শ্রাবন ময়মনসিংহঃ

ময়মনসিংহের ভালুকায় মাহমুদপুর এলাকা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

জানাযায় ওই এলাকার সেলিম মন্ডলের ছেলে সাব্বির মন্ডলের সাথে দুই বছর পুর্বে বিয়ে হয় গফরগাও উপজেলার ঘাগরা গ্রামের জান্নাতুল ফেরদৌসের।

বৃহস্পতিবার ভোরে গৃহবধূর কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।

খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।

এ সময় গফরগাঁও সার্কেল অফিসার মাহফুজা, ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান শামছুল হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন ।