print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, আগষ্ট,২০২২

স্টাফ রিপোর্টার/এস এম মিঠু

চুয়াডাঙ্গায় সিগন্যালে নিজের নাম ঠিকানা লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন তাপস হালদার (৩৪) নামের এক যুবক।

মঙ্গলবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেল ক্রসিং এর কাছে এই ঘটনা ঘটে।
নিহত তাপস হালদার চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবল হালদারের ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় একটি সাইকেল স্ট্যান্ডে কাজ করতেন।

পুলিশ জানায়, বিকেল ৫ টার দিকে কাজ শেষে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে আসেন তাপস। রেলওয়ে স্টেশনের অদূরে রেল ক্রসিং এর কাছে একটি সিগন্যালে নিজের নাম ঠিকানা ও মোবাইল নম্বর লেখেন তিনি। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনাগামী মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিলে কাটা পড়েন তিনি।

এদিকে, তাপসের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল।