
প্রকাশিত,০৩, আগষ্ট,২০২২
পাবনা থেকে শরিফুল ইসলামঃ
পাবনায় অভিযান চালিয়ে বিদেশি মুদ্রাসহ প্রতারক চক্রের ৫ সদস্য কে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (০২ আগস্ট) রাত নয়টার দিকে সদর উপজেলার রাজাপুরে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রা সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সদরদি চৌধুরীকান্দা গ্রামের মোতালেব শেখের ছেলে টিটু শেখ(৪০),একই গ্রামের মৃত মোতালেব হাওলাদারের ছেলে হাসমত হওলাদার (৪৫), জমির শেখের ছেলে কালাম শেখ (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার বালিয়া কোরাদিয়া গ্রামের লাল মিয়ার ছেলে আরজত আলী (৫৫) ও একই উপজেলার বড় নওডুবি গ্রামের জাফর খানের ছেলে সোহেল খান(৩০)
এসময় পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, একটি প্রতারক চক্র বিভিন্ন ধাতব ও বিদেশি মুদ্রা কেনাবেচার উদ্দেশ্যে সদর উপজেলার রাজাপুরে অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অপরাধ) ও সদর সার্কেলের রোকনুজ্জামান সরকারের নেতৃত্বে রাজাপুর গ্রামের রাজু হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল।এ অভিযানে প্রতারক চক্রের ওই ৫ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ বাংলাদেশী ৫ হাজার টাকা, মালয়েশিয়ান ১৪৪ রিংগিট, ৫ শত সৌদি রিয়াল ও ২ হাজার ৩শত টি তামার মদ্রা জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এবং তাদেরকে বুধবার (৩ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


