print news || Dailydeshsomoy

প্রকাশিত,০২, আগষ্ট,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।

রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়ার অভিযোগে গাজীপুরে জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩১ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাছা থানা জামায়াতের আমীর আব্দুল মোতালিব (৬০), সেক্রেটারি আফজাল হোসাইন (৫৭), মহানগরীর ৪৩ নং ওয়ার্ড সভাপতি শামিম আল মামুন (৫২), মহানগরীর ৫৪ নং ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিন (৩৮), জামায়াতের কর্মী আশরাফুল আলম রাজু (৪৩), মো. আব্দুস সালাম (৩২), মো. জাকারিয়া খান (৪৮), মো. আতিকুর রহমান (৪৫), মহানগরীর টঙ্গী পূর্ব থানা জামাত ইসলামের আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম (৫০), ৪৯ নং ওয়ার্ড জামাতের সভাপতি মো. আবু সুফিয়ান (৩২), গাজীপুর মহানগরীর রোকন মো. রহমতুল্লাহ (৫১), সংগঠক ইমরান (২৯), তামিরুল মিল্লাতের বিজ্ঞানের শিক্ষক মো. আশরাফুল আলম (৪৬), সিরাজুল ইসলাম (৪৬), মহানগর জামায়াতের রোকন সানাউল্লাহ (৫০), কর্মী আব্দুল্লাহ (৪৫) ও নাজমুল হক (৪৫)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান বলেন, ‘রাষ্ট্রবিরোধী বিভিন্ন শ্লোগান দেওয়ায় জামায়াতের ১৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের নামে দ্রুত বিচার আইনে গাছা থানায় এবং বিশেষ ক্ষমতা আইনে বাসন থানায় দুইটি মামলা করা হয়েছে।