
প্রকাশিত,৩১, জুলাই,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধি।
প্রতি বছরের মতো এবারো ঈদ পরবর্তী আনন্দ ও নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক নৌকা ভ্রমণের আয়োজন করেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন। গতকাল শুক্রবার (২৯ জুলাই)গাজীপুর জেলার তুরাগ নদীর তীরবর্তী মখস বিলের আনন্দ পার্কে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এদিন সকাল দশটায় নগরীর কড্ডা বাজার থেকে ৩ টি ইঞ্জিন চালিত নৌকায় করে যাত্রা শুরু করেন বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যন্য ইউনিটের নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী হাজ্বী মোঃ আরিফ হোসেন। ঘাট থেকে নৌকা ছাড়ার পর বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সকলেই। গন্তব্যে পৌঁছে সবাই ফুটবল খেলায় মেতে ওঠেন।
খেলা শেষে নদীতে সাঁতার ও গোসল করে বিকেল সাড়ে চারটায় মখস বিলের পাশে একটি বাগানের ভেতর দুপুরের খাওয়া-দাওয়া শেষ হয়। যুবলীগ নেতা মেহেদি হাসান মুন্নার সঞ্চালনায় আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহিন আলম দিপু, যুবলীগ নেতা আল-মামুন, যুবলীগ নেতা বাচ্চু মিয়া, যুবলীগ নেতা ফরিদ ও ছাত্রলীগ নেতা সায়েম, থানা ছাত্রলীগ নেতা নাজমুল ও সাকিব সহ বিভিন্ন আওয়ামী সংগঠন ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


