
প্রকাশিত,২৭, জুলাই,২০২২
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে ইউপি নির্বাচনী ফলাফল নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সাথে সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পুলিশ সহ অন্তত ৭জন।
বুধবার উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহ’র মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানীশংকৈল বাচোর ইউনিয়নে ভাংবাড়ি কেন্দ্রে যায় ওই শিশুর মা। সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল-ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি। আহত হয় আরো ৭জন।
তবে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: জাহাঙ্গীর হোসেন বলেন, রাবার বুলেটে কেউ মারা যাওয়ার কথা নয়। আমরা এখনো নিশ্চিত হয়নি ওই শিশু কিভাবে মারা গেছে।ময়নাতদন্তের পড়ে বিস্তারিত জানা যাবে।


