
প্রকাশিত,২৫, জুলাই,২০২২
রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ
মাওনা হাইওয়ে থানায় মুহাম্মদ আমিনুল ইসলাম ওসি হিসেবে যোগদান করার পর থেকেই মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে। একসময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একটি আতংকের নাম ছিলো। ঘন্টার পর ঘন্টা এ মহাসড়কে যানজটে বসে থাকতে হতো।
আর এখন এ সড়কগুলো যেনো শান্তির সড়কে পরিণত হয়েছে। তবে এসব সফলতা মাওনা হাইওয়ে থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম ও তার অধীনাস্থ সকল পুলিশ সদস্যের। এ চৌকস পুলিশ অফিসার মুহাম্মদ আমিনুল ইসলাম এর এমন কর্মকান্ডে খুশি সাধারণ মানুষ।
সরেজমিনে জানা যায়, মাওনা হাইওয়ে থানার ওসিসহ পুলিশের প্রতিটি সদস্য ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাওনা হাইওয়ে থানার অধীনে মহাসড়ক জৈনাবাজার থেকে ভবানীপুর পর্যন্ত সরকার ঘোষিত কোন প্রকার থ্রী হুইলার যানবাহন চলতে পারবে না। তারপরও যদি এগুলো আমাদের অগোচরে মহাসড়কে উঠে এবং পাওয়া যায় তবে সেগুলো আটক করে মামলা দেওয়া হচ্ছে।
আজ সোমবার ২৫শে জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক মাওনা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে শ্রীপুর উপজেলা
মাওনা চৌরাস্তা মাওনা ফ্লাইওভারের নিচে যৌথ অভিযানে অবৈধ যানঅটোরিক্সা ড্রাইভারদের ১৫ টি মামলা দেওয়া হয়েছে।
১৫ টি মামলার অর্থদন্ড: ১৭৫০০ টাকা জরিমানা করা হয়। একজন প্রতিবন্ধী ড্রাইভারকে ১০০০ টাকার স্থলে ৫০০ টাকা জরিমানা সংশোধন করা হয়েছে।
সড়ক পরিবহন আইন,২০১৮ এর ৬৬ ধারা মামলা গুলো রুজু করা হয়। মামলা পরিচালনা করা হয় বেলা ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ০১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিষিদ্ধ যানের বিরুদ্ধে মাওনা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম, এসআই রফিকুল ইসলাম, এসআই আশরাফুল হক সহ মাওনা হাইওয়ে থানার অফিসার-ফোর্সের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।


