print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, জুলাই,২০২২

নাজিম উদ্দিন রানাঃ,লক্ষ্মীপুরঃ

আজ ২৩ জুলাই শনিবার থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ আগামী ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত এ মৎস্য সপ্তাহ চলবে।

লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার জামান সহ প্রমুখ।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে।

সভায় ২৩-২৯ জুলাই আয়োজিত মৎস্য সপ্তাহে জেলা পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন জেলা মৎস্য কর্তকর্তা।