
প্রকাশিত,০৬, জুলাই,২০২২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার কৃষকদের মাঝে বনজ, ফলজ গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে । জাতীয় ফল মেলা ২০২২ উপলক্ষে “ বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে “ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলাতে বনজ ,ফলজ গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।
আজ ৬ জুলাই ২০২২ বুধবার জাতীয় ফল মেলা ২০২২ উপলক্ষে পানছড়ি উপজেলা কৃষি অফিস ও পানছড়ি রেন্জ কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচণা সভাসহ তিনশত (৩০০) জন কৃষকের মাঝে ১০ কেজি টিএসপি, ১০ কেজি ডিএটি রাসায়নিক সার ও ৯৬ জনকে ১০টি করে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যা আফরোজ জাতীয় ফল মেলার উদ্ভোধন ও কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ করেন।
এ সময় আয়োজিত জাতীয় ফল মেলার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন মজুমদার, পানছড়ি বন বিভাগের কর্মকর্তা জাহেদ হোসেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ


