
প্রকাশিত,০৩, জুলাই,২০২২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
শিক্ষক হত্যা ও লাঞ্চনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন শিক্ষক সমাজ। রবিবার সকাল ৯ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক হত্যা ও লাঞ্চনাকারী এবং মদদ দাতাদের শাস্তি নিশ্চিত, শিক্ষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখতে পদক্ষেপ নেওয়া এবং শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবী জানান শিক্ষক সমাজের নেতারা ।
ঢাকার আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ড এবং নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পড়িয়ে লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণ করেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, বেসরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি, সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দীঘিনালা সরকারী ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীসহ শত শত শিক্ষক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের
প্রতিনিধিরা এ বিশাল মানববন্ধনে অংশ গ্রহণ করেছেন।
এস চাঙমা সত্যজিৎ


