
প্রকাশিত,২০, জুন,২০২২
মতলব প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেন কালুকে গ্ৰেপ্তার করা হয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই/ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোসসহ মামলা নং- মতলব উত্তর থানার মামলা নং-১৬, তারিখ- ১৩ জুন, ২০২২; ধারা- ১৪৩/৩৪১/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং-২৫৬/২১ইং এর পরোয়ানাভুক্ত আসামী আমির হোসেন কালু (৪০), পিতা- আবুল হোসেন বেপারী , গ্রাম- বাহাদুরপুর, উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন। এস আই মিজানুর রহমান জানান, আমির হোসেন কালুকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় গ্ৰেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে, উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমির হোসেন কালু উচ্চ আদালতের জামিনে রয়েছে।


