print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জুন,২০২২

সোহাগ হোসেন বেনাপোল থেকেঃ

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনারবার সহ মনিরুজজামান(৪০)নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রবিবার(১৯জুন) সকালে নাভারন থেকে তাকে আটক করা হয়। স্বর্ণ গুলো বেনাপোল দিয়ে ভারতে পাচার করবে বলে বিজিবির কাছে স্বীকার করে। আটকৃত আসামি বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে,কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদে জানতে পারি এক স্বর্ণ পাচারকারী ঢাকা থেকে সোনারবার নিয়ে ভারতে পাচারের উদ্দেশে গাড়িতে করে বেনাপোলের দিকে আসছে।এমন সংবাদের ভিত্তিতে নাভারন বাজারে গাড়িটি থামিয়ে মনিরুজজামান কে তল্লাশি করে ১০টি সোনারবার সহ তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

প্রেরক,সোহাগ হোসেন
বেনাপোল যশোর

১৯/০৬ /২২