print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫ জুন ২০২২,

মোঃ নাজিম উদ্দিন (নিজাম)
কুমিল্লা মেঘনা প্রতিনিধিঃ-

কুমিল্লা মেঘনা উপজেলার কান্দারগাঁও অবস্থিত মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী-২০২২ এর বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ জুন) কুমিল্লা জেলার মেঘনা উপজেলার অধিক জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহাসিক ও ঐতিয্যবাহী মুজাফ্ফর আলী হাই স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ২০২২-সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মুজাফ্ফর আলী হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,
মেঘনা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মিলন সরকার, মুজাফ্ফর আলী হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়কান্দা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ফারুক হোসেন রিপন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম ফারুক, অধ্যক্ষ আব্দুর রউফ,
চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির,
বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আব্দুর রহিম, মাহবুবুল ইসলাম মামুন, মেম্বার মোঃ রফিকুল ইসলাম মোল্লা, অভিভাবক সদস্য আক্তার হোসেন, মেঃ রবিউল হোসেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সাংবাদিক বৃন্দ।