
————–কবিতা———–
—–আনোয়ার চিশতি—–
———-নেত্রকোণা———-
—————————————-
শীত এসেছে শীত এসেছে
কি সুন্দর বাংলাদেশের হাল
ঠান্ডা বাতাস লাগলো গায়ে
আসছে দেখি শীতকাল।
লেপ কাঁথা মুরি গায়ে
কাটাতে হয় কিছুকাল
গরীব লোকের খড়েঁর চালে
ভিজে হলো কি যে হাল।
কুয়াশা ঘেরা শীতের রাতে
ভিজে যায় গাছের ডাল
আমলী গ্রামে এসো দেখতে
সুন্দর পাকা ধানের সকাল।
এতিম অনাথ পথ শিশু
কষ্টে পার করে এই কাল
উচু তলার মানুষ যারা
দেখলে বলে তারা জন্জাল।
ধনী বাড়ীতে শীতের পিঠা
তৈরী করে সকাল বিকাল
একটি পিঠা চাইলে বলে
সরে যাও অসহায়ের ছাওয়াল।
গরীব যারা মানুষ তারা ও
তাদের সাহায্যে করি শীতের মাল
নামাজ পড়ে প্রার্থনা করি
মওলা পরিবর্তন কর তাদের হাল।
———————————————–
কবিতাঃরচনাস্হলঃগফরগাওঃ
ময়মনসিংহ।
তাং২৩/১১/২০২০ইং।।


