
প্রকাশিত,১০, জুন,২০২২
ইবি প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই সিনিয়র নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল মহানবী সা. কে নিয়ে কটূক্তি করায় মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পরে এটি অনুষ্ঠিত হয়।
পরে দুই হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় নারায়ে তাকবির; আল্লাহু আকবর, ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, সবাই মিলাই হাতে হাত, মোরা রাসূলের উম্মাত, বিশ্বনবীর অপমান সহিবে না আর মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই নুপুর শর্মার ফাঁসি চাই ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো ক্যাম্পাস। পরে তারা ক্যাম্পাসস্থ ঝাল চত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিব ও ডায়না চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে মিলিত হয়।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি ভারতের এক টেলিভিশন বিতর্কে বিজেপির দুইজন নেতা শুধু বিশ্বনবীকেই নয়, সারা বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলিমকে আঘাত করেছে। রাসুলকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যে আমরা তীব্র নিন্দা জানায়। সেই সাথে দাবি জানায় রাসুলের পক্ষ নিয়ে ঈমানী চেতনা থেকে রাস্ট্রীয় ভাবে সরকার যেনো বিজেপির প্রতি নিন্দা জ্ঞাপন করে।
উল্লেখ্য, এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবি গুলো হলো- রাষ্ট্র কর্তৃক অতিসত্বর নিন্দা প্রস্তাব এবং কটুক্তির প্রতিবাদ করতে হবে। নূপুর শর্মাসহ দুই নেতার সর্বোচ্চ শাস্তি ও বিজেপি প্রধানকে ক্ষমা চাইতে হবে। ওআইসি সহ আন্তর্জাতিক সংগঠনগুলোকে এধরনের কটুক্তির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।


