print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২২-১১-২০২০
হানিফ খান স্টাফ রিপোর্টার

ঢাকার জনপ্রিয় সব ফুড ব্র্যান্ড এখন ময়মনসিংহে।
ময়মনসিংহের প্রাণকেন্দ্র ফেরদৌস টাওয়ারের তৃতীয় তলায় দি ফুড এন্ড কোম্পানি শুভ উদ্বোধন।
২২ নভেম্বর বাংলাদেশ সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মোহাম্মদ শরীফ আহমেদ শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১০ আসনের জাতীয় সংসদ ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, ময়মনসিংহ ৭ আসনের জাতীয় সংসদ হাফেজ মোঃ রুহুল আমিন মাদানি এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটু এবং শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান মালিক আশা ব্যক্ত করে বলেন এখন থেকে ময়মনসিংহ বিভাগের রুচিসম্মত সকল ব্র্যান্ডের দেশি-বিদেশি খাবারের জন্য এ প্রতিষ্ঠানটি শহরবাসীর প্রত্যাশা পূরণ করবে বলে আশা করেন।