
মোঃনোমান, সুনামগঞ্জ প্রতিনিধি ,
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আশারকান্দি ইউনিয়নে শংকপুর গ্রামে বিএনপি নেতা আক্তার হোসেন এর বাড়ীতে আওয়ামীলীগের দুদর্ষ ক্যাডারেরা ভাংচুর করে।
এতে ঘরবাড়ি নিশ্চিহ্ন হয় ও বাড়িতে বসবাসরত মানুষ আহত হয় এবং গবাদিপশু সহ অনেক কিছুর ক্ষতি সাধিত হয়।
জানা যায় গেলো ১২-০৫-২১ ইংরেজি, মধ্যদুপুরে,আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জমশেদ মিয়া , যুগ্ম-সাধারন সম্পাদক আবু বক্কর,সহ-সভাপতি সেলিম মিয়া,সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন,ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কাইয়ুম মিয়া , প্রচার সম্পাদক কামাল হোসেন সহ তাদের সাঙ্গপাঙ্গরা বিএনপি নেতা আক্তার হুসেনের বাড়ি ভাংচুর করে এবং প্রান নাশের হুমকি দিয়ে যায়।
থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বরং আওয়ামিলীগদের পক্ষে কথা বলে।
বিএনপি নেতা আক্তার হোসেন তার স্ব-পরিবার নিয়ে যদিও উক্ত ভিটায় তাবু তৈরী করে বসবাস করছেন কিন্তু তার মনে সবসময় ভয় ভীতি ও জিবন নিয়ে সংশয়ে রয়েছেন।


