
প্রকাশিত,১৭, এপ্রিল,২০২২
কাপাসিয়া প্রতিনিধি ঃ
রবিবার( ১৭ই এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনীর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোরশেদ খাঁন এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৪ আসনের সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহম্মদ শহীদুল্লাহ্,
ঐতিহাসিক মুজিবনগর দিবস আলোচনা সভায় এ-সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, উপ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন,উপজেলার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ,বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগন৷ উপস্থিত ছিলেন ।
এসএম মাসুদ


