
প্রকাশিত,১৭, এপ্রিল,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
পূর্ব শত্রুতার জেরে চাচা, কুপিয়ে রক্তাক্ত করলো ভাতিজাকে।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের বখুড়া গ্রামে, গত শুক্রবার,(১৫ এপ্রিল,) বিকালে নির্মাণ কাজ কে কেন্দ্র করে ভাতিজাকে কোদাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত আহত করেছে একই গোষ্ঠীর চাচা, হানিফ।
সরোজমিনে ও এলাকার সূত্রে জানা গেছে
আহত, ইলিয়াস,( ১৬) পিতা শাজাহান,
নির্মাণ শ্রমিকের কাজ করেন।
একই বাড়ি একই গ্রামের হানিফ, পিতা আব্দুস সালাম, সেও নির্মাণ শ্রমিকের কাজ করেন।
এলাকাবাসী বলেন হানিফ এর পূর্বেও অনেকবার নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে ইলিয়াসের সাথে ঝগড়া করেছে বলে আমরা জানি।
কিন্তু এবার ইলিয়াসকে মেরে ফেলার উদ্দেশ্যেই কোদাল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে শুনেছি।
তবে এ ব্যাপারে বখাটে চাচা হানিফের বাড়িতে খোঁজখবর নিতে গেলে বাড়ির লোকজন জানান হানিফ বাড়িতে নেই।
ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল তিন টায়, নিজ এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করা অবস্থায় হানিফের সাথে ইলিয়াসের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে হাতে থাকা কুদাল দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে ইলিয়াসকে কুপ দেয়।
আহত ইলিয়াস রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে রাজ ওস্তাগার ও আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসা স্বার্থে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রেফাট করেন।
ইলিয়াস হোসাইন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৬নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে গফরগাঁও থানায় ইলিয়াসকে বাতি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান চাচা- ভাতিজাকে মারামারির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


