
প্রকাশিত,০৪, এপ্রিল,২০২২
জাকির হোসেন,
বরিশাল প্রতিনিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এইউনিয়নের খেজুর বাড়ির আবাসনে বাসিন্দা জামালের পুত্র আসিককে(২২) ১ কেজি গাঁজাসহ আটক করে বানারীপাড়া থানা পুলিশ।
গতকাল ২ এপ্রিল শনিবার রাত সারে ৮ টায় বানারীপাড়া থানার
অফিসার ইনচার্জ ওসি হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক অপূর্ব, হাফিজুর রহমান, মামুন ও সহকারী উপ-পরিদর্শক জামাল এবং সঙ্গিও ফোর্সের সহযোগিতায় একই ইউনিয়নের ঈদগাহ মাঠ থেকে এসময় গাঁজা সহ আসিককে আটক করা হয়। এবং সঙ্গে থাকা মহিষাপোতা গ্রামের বাদশা মীরের ছেলে আল আমিন(২৮) পালিয়ে যায়।
এ বিষয়ে উপ-পরিদর্শক অপূর্ব বলেন, দীর্ঘদিন ধরে কয়েকজন সোর্স ব্যবহার করে মাদক ব্যবসায়ীদের ধরার পরিকল্পনা অব্যহত ছিল। তিনি আরো বলেন, ২০১৮ সালের ৩৬(১) সরনির ১৯(ক)/৪১ ধারায় আসিক,আল-আমীন ও মূল হোতা আশরাফ আলী হাওলাদারের ছেলে শাকিলকে (২৬) আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন জানান মামলা দায়ের করা হয়েছে।আসামিদের কোর্টে পাঠানো হয়েছে ।বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।


