print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৪, এপ্রিল,২০২২

এস চাঙমা সত্যজিৎ, চট্টগ্রাম বিভাগঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার বুদ্ধমুর্তি ফেরত পেতে, বুদ্ধমুর্তি পাচারকারী নুর আলমকে গ্রেফতার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর আলমকে প্রত্যহারের দাবীতে খাগড়াছড়ি পার্বত্য জেলার শহরে মানববন্ধন ও মৌন মিছিল ও সমাবেশ করা হয়েছে।

গতকাল রবিবার ৩ এপ্রিল ২০২২ খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার থেকে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জেলার মানিকছড়ি উপজেলার বুদ্ধমূর্তি ফেরত, বুদ্ধমূর্তি পাচারকারী নূর আলমের গ্রেফতার ও মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবীতে মানববন্ধন ও মৌন মিছিলে সকল ভিক্ষুসংঘ ও ধর্মীয় সংগঠনগুলো মিছিলে অংশগ্রহণ করেন ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বুদ্ধ শাসন ভিক্ষু কল্যাণ পরিষদের পক্ষে ভদন্ত নন্দপাল ভিক্ষু, বাংলাদেশ সঙ্ঘরাজ ভিক্ষু মহামণ্ডল এর পক্ষে বিজয়ানন্দ থের, মানিকছড়ি ভিক্ষু সংঘের পক্ষে ধর্মানন্দ থের, খাগড়াছড়ি সাসনা রক্ষিত ভিক্ষু সংঘের পক্ষে খেমাচারা থের, মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষে চাইহ্লপ্রু মারমা, সচেতন মারমা সমাজের পক্ষে ক্যসাউ মারমা প্রমূখ বক্তব্য রাখেন। এতে আরও অংশ গ্রহণ করেন হিল মংক ইয়াং ভিক্ষু সঙ্ঘ, দি ওয়ার্ল্ড বুদ্ধিস্ট পিস অব সঙ্ঘ সহ বৌদ্ধ সম্প্রদায়ের নরনারীরা ।

এস চাঙমা সত্যজিৎ ।