print news || Dailydeshsomoy

প্রকাশিত,৩০, মার্চ,২০২২

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ

কক্সবাজার জেলার ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপির টহলদলের অভিযানে দুই (২) লাখ পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলির বিলের কামাল উদ্দিন (৩০)কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি মাদক ব্যবসায়ী ঐ এলাকার সৈয়দ আহমদের পুত্র।

কক্সবাজা জেলার ৩৪ বিজিবির ব্যাটালিয়ন’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হোসাইন কবির ঘটনার নিশ্চিত করে জানান, ৩০ মার্চ রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে রেজুপাড়া বিওপি’র সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি আভিযানকারী টহলদল রেজুপাড়া থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর দিকে সীমান্ত পিলার-৩৯ হতে ৫ কিলোমিটার পশ্চিম দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে কতিপয় ইয়াবা পাচারকারীরা সীমান্ত হতে পায়ে হেঁটে বাংলাদেশ অভ্যন্তরে আসার সময় বিজিবির টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করে।এসময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক ব্যবসায়ীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলি ছুড়তে শুরু করে। বিজিবিরাও পাল্টা গুলি চালালে চোরাকারবারীরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল এক ইয়াবা চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে ৬ কোটি টাকা মুল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির যথোপযুক্ত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত কার্যকরের পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ।