print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, মার্চ,২০২২

চুনারুঘাট প্রতিনিধিঃ

চুনারুঘাট উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে রবিবার বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা দিবসের পুরস্কার বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয় ।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফজলুল হক তালুকদার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ কিফায়াত উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি সিদ্ধার্থ ভৌমিক ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রাসেল আহমেদ উপজেলা একাডেমিক সুপারভাইজার ,মুশফিক আহমেদ চৌধুরী, সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ ৯নং রানীগাঁও ইউপি শাখা ।

বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব চৌধুরী মামুন ইউসুফ রেজা ।

আরো উপস্থিত ছিলেন খসরু নোমান চৌধুরী বিশিষ্ট শিক্ষানুরাগী।

বিশেষ অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, চুনারুঘাটের পূর্বাঞ্চলের সর্বপেক্ষা বিদ্যাপীঠ মাসুদ চৌধুরি হাই স্কুল এন্ড কলেজ ।
যে কারণে এই বিদ্যালয়ের সব ধরনের উন্নয়নমূলক কাজে তার পক্ষে সহযোগিতা অব্যাহত থাকবে ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খুব শীগ্রই এই প্রতিষ্ঠান চারতলা ভবন পাবে বলে আশ্বস্ত করেন তিনি । এছাড়াও এই প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে সহযোগিতা করবেন বলে তিনি জানান ।