
প্রকাশিত,২৭, মার্চ,২০২২
বেড়া প্রতিনিধিঃ
রবিবার ২৭ মার্চ সকালে বেড়া পৌরসভাধীন ৮নং ওর্য়াড আলহেরা নগরের ক্যানালের পাশের জমিতে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি থানা পুলিশকে খবর দেয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়,এলাকাবাসী নিহতের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।খবর পেয়ে তাৎক্ষণিক বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)অরবিন্দ সরকার।বেড়া-সাঁথিয়ার অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) কল্লল কুমার দত্ত সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।
নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।পরে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়।এলাকাবাসী পরিবার ও থানা সূত্রে জানা যায় নিহত যুবক এর নাম ইমরান(২২)।নিহত ইমরান বেড়া পৌর মহল্লার সান্যালপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে।ইমরান দীর্ঘ দিন করমজা এলাকায় বসবাস করছিলো।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার বলেন,লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে,তদন্ত চলছে,তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।
হৃদয় হোসাইন
পাবনা


