print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৬, মার্চ,২০২২

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোলে একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি সাগর হোসেন (২৭) নামে এক মাদক ব্যবাসয়ি ৬০০ পিছ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল সহ আটক হয়েছে।

শনিবার(২৬শে মার্চ) দুপুর ২টার দিকে কাগমারি গ্রাম থেকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটকৃত আসামি যশোর জেলার ঝিকরগাছা থানার কুষ্ণনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে।

বেনাপোল পোর্ট থানার এস আই মাসুম বিল্লাহ বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে কাগমারি অভিযান চালিয়ে বাবু মিয়ার বাড়ির পাশের বাঁশবাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি মোটর সাইকেল ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তার নামে ১৮ টি বিভিন্ন মামলা রয়েছে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কামাল হোসেন ভুইয়া বলেন সিডিএম এস যাচাই করে তার বিরুদ্ধে অনেক মামলা আদালতে চলমান রয়েছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে যশোর আদালতে আগামিকাল পাঠানো হবে।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

২৬/০৩/২২