
প্রকাশিত,২৫/মার্চ, ২০২২ইং
জয়পুরহাট স্টাফ রিপোর্টারঃ নেওয়াজ মোর্শেদ নোমানঃ,
জয়পুরহাটে খুন, ডাকাতি, মাদকসহ ২০ মামলার পলাতক আসামী এস এম ইসমাইল হোসেন ওরফে ডাবলু (৩৫) গ্রেফতার করেছে জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার ভোর রাতে জয়পুরহাট জেলা শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকা থেকে দুইটি দেশীয় অস্ত্র ও হেরোইনসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ডাবলুকে গ্রেফতার করা হয়। ডাবলু নওগাঁর ধামুইরহাট উপজেলার ধুরইল গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে, তবে বর্তমানে জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকার
বাসিন্দা ৷
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন জানান, ডাবলুর বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ ২০টি মামলাœ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট পৌরসভার হাতিল গাড়িয়াকান্ত ক্যাডেট কলেজ গেট এর অদূরে একটি পুকুর পাড়ে পরিত্যাক্ত থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ধারালো তলোয়ার, একটি ধারালো বার্মিজ চাকু ও ত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসব ঘটনায় জয়পুরহাট সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করাসহ ডাবলুকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট স্টাফ রিপোর্টার


