
প্রকাশিত,২২, মার্চ,২০২২
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার (২২মার্চ)
সকালে পরিবার উন্নয়ন সংস্থা এফডিএ’র উদ্যোগে দিনব্যাপী
মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পরিবার উন্নয়ন সংস্থা
এফডিএ’র সমৃদ্ধি ও কর্মসুচির আওতায় আছলামপুর ইউনিয়নে
সংস্থাটির শাখা কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে আগত ১২২ জন দরিদ্র রোগীকে চিকিৎসা সংক্রান্ত
পরামর্শ হেলথ চেকআপ ও বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষাসহ ওষুধ বিতরণ
করা হয়। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক সহ ডাক্তার
জান্নাত সুলতানা নাছরিন,ডাক্তার মোঃ কামরুল হাছানসহ অভিজ্ঞ
ডাক্তারগণ চিকিৎসা সেবা দেন।
এআর সোহেব চৌধুরী
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি


