print news || Dailydeshsomoy

প্রকাশিত,২১,মার্চ, ২০২২

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রামঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় সর্বশেষ ধাপে ৫ টি ইউনিয়ন পরিষদের গত ০৭ ফেব্রুয়ারি ২০২২ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো ।

তন্মধ্যে দুটি কেন্দ্র স্থগিত ও একটি (১টি) সমভোটের কারণে আজ ২১ মার্চ ২০২২ পুনঃ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত ভোট কেন্দ্রে ভোটারের লম্বা লাইনে ভোটাররা ভোট প্রদান করেছে, তবে বিকালে ভোটারের উপস্থিতি ছিলো খুব কম। দুই-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রার্থী, ভোটার ও স্থানীয়রা।

গত ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৩ নং পানছড়ি ইউনিয়নে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে প্রিজাইডিং অফিসারদের আবেদনের প্রেক্ষিতে ৫ নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রের মধ্যে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও ৮ নং ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থগিত ঘোষনা করেন পানছড়ি উপজেলা নির্বাচন কার্যালয়। তখন পানছড়ি ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩৯৭ এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজির হোসেন নৌকা ৪ হাজার ৪১৯ ভোট , স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা আনারস প্রতীকে ৫ হাজার ৬৪৩ ভোট পায়

আজ ২১ মার্চ ২০২২ সোমবার স্থগিত কেন্দ্রের পুনঃ ভোট গ্রহনে ৫ নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্র পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৭৮৪ ভোটের মধ্যে নৌকা প্রতীকে ৭৯৬ ভোট ও আনারস প্রতীকে ৩১৫ ভোট এবং ৮ নং ওয়ার্ডের পাইলটফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২ হাজার ৮৪৪ ভোটের মধ্যে নৌকা প্রতীকে ১ হাজার ১৭৫ ভোট ও আনারস প্রতীকে ৭৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে উচিত মনি চাকমা আনারস প্রতীকে ৬ হাজার ৬৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ নাজির হোসেন নৌকা প্রতীকে ৬ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

অপরদিকে ০৫ নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের রোহিন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪১৩ ভোটের মধ্যে সাধারন সদস্য পদে বরেন্দ্র লাল ত্রিপুরা ও শান্তি জীবন ত্রিপুরা উভয়েই ১১৬ ভোট পেয়ে সমান সমান হওয়ায় পুনঃ ভোটে শান্তি জীবন ত্রিপুরা বৈদ্যুতিক পাখা প্রতীকে ১৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়, বরেন্দ্র লাল ত্রিপুরা মোরগ প্রতীকে ১৩৪ ভোট পেয়ে প্রতিদ্বন্ধিতা করেন।

পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা বলেন, প্রশাসনের সার্বাত্মক সহযোগীতায় অপ্রীতিকর কোন সমস্যা ছাড়াই সুষ্ঠভাবে পুনঃ ভোট গ্রহণ সম্পন্ন করতে পারায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এস চাঙমা সত্যজিৎ