
প্রকাশিত, ১৯, মার্চ, ২০২২
খুলনা প্রতিনিধি ঃ
খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) গণধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাতে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চার জনকে আসামি করে মামলা হয়েছে।
আসামিরা হলেন- গ্যারেজ মালিক কামরুল, এলাকার বখাটে জীবন, সুমন ও আলা। রাতে অভিযান চালিয়ে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী-স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন, এ সময় চার-পাঁচজন জোর করে তাদের গ্যারেজে নিয়ে স্বামীকে বেঁধে ফেলেন।
পরে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়, ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ওসি প্রবীর কুমার বিশ্বাস আরও বলেন, অভিযুক্ত আসামি গ্যারেজ মালিক কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
বাবুল আকতার
খুলনা।


