print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, মার্চ,২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের গফরগাঁও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে।
গফরগাঁওয়ে দিনটিকে ঘিরে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটিকে উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৯টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পা অর্পণ করেন গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-গফরগাঁও(১০) সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, পরে দলীয় কার্যালয়ে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও পৌর মেয়র এসএম, ইকবাল হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল কাশেম চেয়ারম্যান, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক, সালাউদ্দিন পলাশ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও কেক কাটা হয়।

আয়নাল ইসলাম/দেশ সময়,