print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, মার্চ,২০২২

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েতপুর গ্রামে নিজ মেয়ে তাসলিম মিম রাকাকে শ্বাসরোধ করে হত্যার পর পিতা মনজুর করিম রাজিব আত্মহত্যা করেছে ।

শনিবার (১২ মার্চ ) সকাল ৯ টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বিনায়েতপুর গ্রামের আব্দুল রফিকের ছেলে মনজুর করিম রাজিব (৪০) ও তার মেয়ে তাসলিম মিম রাকা (৯)
বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনজুর করিম রাজিব তার চাচার কাছ থেকে জমি কেনেন। কিন্তু সেই জমি বুঝিয়ে না দেওয়ায় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।
এ কারনে রাজিব মানুষিক চাপের মধ্যে ছিলেন। এ অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে বাড়ির একটি ঘরে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মনজুর করিম রাজিব গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এ ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় আানা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।