print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, মার্চ,২০২২

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুরে র্দীঘ ১৫ বছর ধরে সততা ও বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবশেনে অবদান রাখায় দৈনিক মানবজমিন, সুনামগঞ্জের খবর, অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম’র নিজস্ব প্রতিবেদক সাংবাদিক এম.এ রাজ্জাক কে মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর নামক একটি মানববিক সংগঠন থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (১২মার্চ) দুপুরে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়।

মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর সমন্বয়ক মো. রেজাউল করিমের সঞালনায় সংবর্ধনা অনুষ্টানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান, মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর উপদেষ্টা মো. আলী হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমন্বয়ক চাঁন মিয়া সওদাগর, মো. জয়নাল আবেদীন, মাওলানা মোস্তফা কামাল, আব্দুস সোবহান, ক্বারী সুলতান আহমদ, হাফিজ সালমান, সদস্য মনিরুল ইসলাম, কবি মো. ইদ্দিস আলী ফকির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মিরর প্রতিনিধি আবির হাসান-মানিক, ইউপি ওয়ার্ড সদস্য মো. শাজাহান খন্দকার, মো. রাশিদ কবির, মো. শাফিল মিয়া, মো. ধন মিয়া, আবুল কালাম, মো. দেলোয়ার হোসেন তালুকদার, মো. সাজিনুর মিয়া, মহিলা সদস্যা মিনারা বেগম, সেলিনা বেগম, ফারুমা বেগম, সাংবাদিক মো. উজ্জল হাসান, মো. সাগর খান প্রমুখ।

অনুষ্টান শেষে শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাগত চেয়ারম্যান আলী হায়দার, সাংবাদিক এম.এ রাজ্জাকের হাতে ক্রেস্ট তুলে দেন।