print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, মার্চ,২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ

রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৬৫ লিটার চোলাই মদসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গ্রামের মোঃ সাজিরুল ইসলামের ছেলে মোঃ শাওন ইসলাম সুজন (২৩), রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৩) ও মোঃ আশরাফুল ইসলাম (২২)।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, বুধবার (৯ মার্চ) বিকেলে কাশিয়াডঙ্গা থানার পুলিশ জানতে পারে গুড়িপাড়া এলাকায় একজন মাদক কারবারী তার নিজ বাড়ীতে গাঁজা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোঃ শাওন ইসলাম সুজন নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

অপর এক অভিযানে একই থানার ফেরতাপাড়া এলাকায় চেকপোষ্ট পরিচালনা করে ৬৫ লিটার চোলাই মদসহ মোঃ আসাদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলামের তত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃতে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এদের মধ্যে মাদক কারবারী আশরাফুলের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

মাসুদ রানা রাব্বানী
রাজশাহী
১০-০৩-২০২২