print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, ফেব্রুয়ারি,২০২২

সোহাগ হোসেন বেনাপোলঃ

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ম্যাগাজিন ও ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার(৩ মার্চ) ভোর রাতে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্পের লেন্স নায়েক ওবায়দুল্লাহ জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চলছে।বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সীমান্ত চোরাকারবারি অতিক্রম কালে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ম্যাগাজিন ও ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর

৩/৩/২২