print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, মার্চ,২০২২

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

আজ ০১ মার্চ ২০২২ তারিখ মঙ্গলবার কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২২” উপলক্ষ্যে পুলিশ লাইন্স, ময়মনসিংহে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ্ আবিদ হোসেন, বিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি, ভারপ্রাপ্ত ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ।

এর আগে পুলিশ লাইন্স, ময়মনসিংহে অবস্থিত”চেতনা অম্লান” -এ কর্তব্য পালনকালে নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় ০১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে কর্তব্য পালনকালে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ মহোদয়; অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা, জনাব মোঃ ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ ; জনাব এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা; এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ হারুন অর রশিদ, পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মহোদয় সহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলার পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ; ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ ও নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

এ সময় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।