
প্রকাশিত,২৮, ফেব্রুয়ারি,২০২২
ইবি প্রতিনিধিঃ
‘ভাষাশহীদদের স্মরণে কবিতা পাঠ’ অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’। সোমবার (২৮ ফেব্রুয়ারি) আমবাগানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি নুরুল্লাহ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’ এর সভাপতি মন্ডলীর সদস্য ও কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই। এসময় কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সদস্য ফিরোজা খানম, শাহিদা পারভীন রেখা ও জেসমিন হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুন্নাহার লাকী ও আবু রাইহান।
অনুষ্ঠানে সংগঠনটির সদস্যরা ভাষাশহিদদের স্মরণে পর্যায়ক্রমে কবিতা পাঠ করেন। এসময় ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক আখতার হোসেন আজাদ ও আবৃত্তি আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক হাওয়াতে জান্নাত সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আর এম রিফাত
ইসলামী বিশ্ববিদ্যালয়
২৮.০২.২২


