
প্রকাশিত,২৬, ফেব্রুয়ারি,২০২২
মিজানুর রহমান শাকিল,ঢাবি প্রতিনিধিঃ
মাতৃভাষার আন্দোলনে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন শিক্ষার্থীদের অবদান ছিলো চিরস্মরণীয়,
ভাষা আন্দোলনের সকল শহীদদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগ কর্তৃক ২ দিন ব্যাপী কর্মসূচি’র আয়োজন গৃহীত হয়, উক্ত কর্মসূচির অংশ হিসেবে আজ (শনিবার) হল মাঠ প্রাঙ্গণের শহীদ মিনারে
‘মোমবাতি প্রোজ্জ্বল’কর্মসূচির’র আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচি পরিচালনা করেন হল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
সলিমুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার বলেন -” ভাষা শহীদদের স্মরণে, অমর একুশের চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত সলিমুল্লাহ হলে, সলিমুল্লাহ হল ছাত্রলীগ কর্তৃক আয়োজন করা হয় ‘মোমবাতি প্রোজ্জ্বল কর্মসূচি’
তিনি আরো বলেন,
“মহান শহিদ দিবসে ভাষার প্রশ্নে প্রাণ বিলিয়ে দেওয়া অধিকার সচেতন স্বপ্নতরুণদের স্মৃতির সম্মানে ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত
সলিমুল্লাহ হল ছাত্রলীগের উদ্যোগে আমাদের এই ‘মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী’।”
এছাড়াও জাতির পিতার স্মৃতি বিজড়িত সলিমুল্লাহ হল ছাত্রলীগের দুইদিন ব্যাপি কার্যক্রমের অংশ হিসেবে আজ(২৬, ফেব্রুয়ারি) রাত ৯ টায় ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে হল ছাত্রলীগের পদ প্রত্যাশী কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।


