
প্রকাশিত,২৩, ফেব্রুয়ারি,২০২২
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
২৩শে ফেব্রুয়ারি বুধবার দুপুর ১ টায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর সহযোগিতায় ভোসড এর আয়োজনে পূর্নভবন, নবগ্রাম রোড ২২ নং ওয়ার্ড বরিশালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ কর্মসূচি পিইডিপি-৪, সাব কম্পোনেন্ট-২.৫ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মোঃ সোহেল মারুফ।
এসময়ে বিশেষ অতিথি ছিলেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ জানে আলম হাওলাদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লায়লা জেরিন, সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব কাজী নাসির উদ্দিন বাবুল, সংরক্ষিত নারী কাউন্সিলর ২২, ২৩,২৭ নং ওয়ার্ড বরিশাল রেশমি বেগমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণসহ বই বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।


