print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, ফেব্রুয়ারি,২০২২

নলছিটি প্রতিনিধিঃ

নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এবং এভারগ্রীন ব্লাড বরিশাল এর যৌথ উদ্দ্যোগে সুবিধা বঞ্চিত নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“হলে স্বাস্হ্য সচেতন, হবেনা কোন রোগের সংক্রমণ” এই স্লোগানকে কেন্দ্র করে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এবং এভারগ্রীন ব্লাডের সদস্যদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হয়।২৩ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫টায় নলছিটির মালিপুর সিকদার বাড়ির উঠানে এই আয়োজন করা হয়, এছাড়া এসময়ে ৫০ জন নারীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন সাথী আকতার ,শারমিন জাহান জাতীয় মহিলা সংস্থা,পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি লাভ ফর স্বেচ্ছাসেবী সংগঠন।

উক্ত কার্যক্রমের সময় উপস্হিত ছিলো লাবনী আক্তার,ইয়াসিন সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

এমন আয়োজনে আসা লাকি আক্তার নামে একজন নারী বলেন এমন কর্মসূচীর আয়োজনে উপস্হিত হয়ে সত্যিই অজানা অনেক তথ্য জানতে পারলাম দোয়া করি এই সংগঠন যেনো সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থাকে।উক্ত সভার প্রসঙ্গে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সভাপতি পারভেজ সিকদার বলেন, সবার সহযোগিতার মাধ্যমে এতো সুন্দর একটা আয়োজন করা হয়েছে যার মূল উদ্দেশ্যই হলো স্বাস্হ্য সচেতনতা বৃদ্ধি করা।