
প্রকাশিত,২০, ফেব্রুয়ারি,২০২২
পাবনা প্রতিনিধিঃ
মানুষের জন্য কাঁদে যার প্রাণ মানুষ তার নাম এই স্লোগান কে সামনে রেখে ধর্মীয় মূল্যবোধে অসাম্প্রদায়িক সমাজ গঠনে আর্তমানবতার সেবায় ২০১৯ সাল থেকে,বিভিন্ন স্কুল কলেজের শতাধিক তরুণ মেধাবী ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এ পর্যায়ে এসে দারিয়েছে আমরা বাঙালি মানবিক ফাউন্ডেশন।
বেড়া উপজেলা সহ আশপাশের বিভিন্ন উপজেলায় মানবসেবা মূলক বিভিন্ন কাজ ও বাংলাদেশের স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধ ও বাংলা ভাষার সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে এই ফাউন্ডেশন।
সমাজের পিছিয়ে পড়া দরিদ্র অসহায় মানুষকে নিয়ে এ ফাউন্ডেশন এর কাজ।করোনার সময় মাস্ক বিতরণ,দারিদ্র্যের মাঝে বিভিন্ন দূর্যোগকালীন সময় ত্রাণ বিতরণ বৃক্ষরোপন,করোনা টিকা রেজিস্ট্রিশন সহ বিভিন্ন সেবা মূলক কাজ সুনামের সাথে করে আসছে।সমাজ থেকে নিরক্ষরতা দূর করতে আগামীতে একটি মানবিক পাঠশালা তৈরি করার শুভ উদ্যোগ গ্রহণ করেছে ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটি।
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতা হৃদয় হোসাইন,সভাপতি নাঈমুল ইসলাম,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিসান জানান,বাংলা আমাদের মাতৃভাষা,বাংলা আমাদের প্রাণের ভাষা।যাদের বুকের তাঁজা রক্তের বিনিময় আমরা পেয়েছি এই বাংলা ভাষা তাদের প্রতি আমাদের আবার ও বিনম্র শ্রদ্ধা।আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের এ বাংলা ভাষার যেনো কোনো অপমান না হয়।এভাষার যেনো কোনো বিকৃতি না হয়।মোদের গরব,মোদের আশা, আ মরি বাংলা ভাষা,তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা।
হৃদয় হোসাইন
পাবনা।


