
প্রকাশিত,২০, ফেব্রুয়ারি,২০২২
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মহিরখারুয়া গ্রামের এক আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থীকে শুক্রবার বিকালে শ্লীলতাহানী করার অভিযোগ উঠেছে একই এলাকার বখাটে শাকিল(২২)এর বিরুদ্ধে।
প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পিতা ও ভাই। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শনিবার বিকালে গফরগাঁও থানায় এ ঘটনায় অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ওই এলাকার আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী বাড়ি ফেরার পথে মহির খারুয়া গ্রামে নবী চেয়ারম্যানের বাড়ির সামনে পাকা রাস্তায় কয়েকজন কে সাথে নিয়ে বখাটে শাকিল পথ রোধ করে।
এসময় শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয় ।এতে রাজি না হওয়ায় বখাটে শাকিল মিয়া আনন্দ মোহন বিশ্ববিদ্যাল কলেজের শিক্ষার্থীর ওড়না টেনে নিয়ে শরীলে বিভিন্ন স্থানে হাত দেয়।
সংবাদ পেয়ে শিক্ষার্থীর পিতা হেলাল উদ্দিন ও ভাই রানা মিয়া(১৫) শাকিলের বাড়িতে গিয়ে প্রতিবাদ করলে।শাকিলের পিতা তারাব হোসেন(৫১), তার দুই ছেলে শাকিল মিয়া(২২) ও সজিব মিয়া(২৬) দেশিয় অস্ত্র দা ও রড় নিয়ে হামলা করে।
তাদের অস্ত্রের আঘাতে হেলাল উদ্দিনের মাথায় ও রানার মিয়ার হাতে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এঘটনার দিন রাতে আনন্দ মোহন বিশ্ববিদ্যাল কলেজ শিক্ষার্থী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মেয়েটি নিজেই বাদী হয়ে অভিযোগ দিয়েছে, মামলা প্রক্রিয়াধিন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


