
প্রকাশিত,১৭, ফেব্রুয়ারি,২০২২
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের বেনাপোল সিমান্ত থেকে নগত ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার( ১৭ ফ্রেব্রয়ারী)সকালে বেনাপোল কাগজপুকুর গ্রাম থেকে তাদের আটক করে।
আটকরা হলো, বেনাপোল পোর্টথানাধীন দিঘিরপাড় গ্রামের নওশের আলীর ছেলে রুবেল হোসেন(২৭) মফিজুর রহমানের ছেলে তুহিন আলম বাপ্পি(২৫) মৃত হুমায়ুন কবিরের ছেলে জাফর হোসেন তৃষার(২৬) মৃত ছলেমান মন্ডলের ছেলে আনার আলী(৪৫) মোসলেম মোড়লের ছেলে টিটু হোসেন(২৯) হায়দার আলীর ছেলে সজল হোসেন (২৫) শাহানুর রহমানের ছেলে সাইফুল ইসলাম @চচ্ঞল(৩৭) আইয়ুব কাজীর ছেলে হান্নান কাজী(৩৫)।উভয় সাং বেনাপোল পোর্টথানাধীন এলাকায়।
উল্লেখ্য যে, ধৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, খুন, চোরচালান ও দাঙ্গা হাংঙ্গামার মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল ভূঁইয়া জানান, গোপন খবর পেয়ে সীমান্তবর্তী কাগজপুকুর গ্রামে গোপনে জুয়ার আসর বসছে। এতে এলাকা যুব সমাজ নষ্ট হচ্ছে। এমন খবরে পুলিশ অভিযান চালিয়ে কাগজপুকুর গ্রাম থেকে ৮ জুয়াড়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগত ১১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।থানায় একটি নিয়মিত জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
১৭/২/২০২২


