print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৫, ফেব্রুয়ারি,২০২২

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়নের হতদরিদ্র প্রতিবন্ধীর, বন্ধকীয় জমির কলাবাগান কেটে তছন্ছ করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়া গেছে ।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভূক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ নাথারকান্দি গ্রামের প্রতিবন্ধী শহিদুল ইসলাম, পাশ্ববর্তী বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের সালাম তালুকদারের কাছ থেকে ৫ বছর মেয়াদী ২০ শতাংশ জমি বন্ধক নিয়ে কলাবাগান করে।

কিছুদিন পূর্বে সালাম তালুকদার বন্ধকী জমি ছেড়ে দিতে বলে তখন প্রতিবন্ধী শহিদুল ইসলাম বলে বন্ধকী জমিতে আমি কলাবাগান করেছি তা ছারবো কেন। উভয় পক্ষের মধ‍্যে দন্ধের সৃষ্টি হয়। এমনকি সালাম তালুকদার প্রতিবন্ধী শহিদুলকে পরবর্তীতে দেখে নেয়ার হুমকী দিয়ে চলে যায়।

এরই ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারি সন্ধা ৬টায় প্রভাবশালী সালাম তালুকদার তার নীজ এলাকার কাদের তালুকদার, জাহিদ তালুকদার ও দক্ষিণ হারতার মনির আকনকে নিয়ে প্রতিবন্ধী শহিদুল ইসলামের কলাবাগান কেটে তছনছ করেছে। এসময় বাধা দিলে প্রতিবন্ধী শহিদুল ইসলামের উপর হামলা চালায়। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিবন্ধীর রোপন করা প্রায় ৪ শতটি কলাগাছ কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।

প্রতিবন্ধী শহিদুল ইসলামের স্ত্রী সামসুন্নাহার বেগম বাদী হয়ে উল্লেখ্যদের বিরুদ্ধে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সালাম তালুকদার বিষয়টি এড়িয়ে যান। অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব‍্যবস্হা গ্রহণ করা হবে।