
প্রকাশিত,১৫, ফেব্রুয়ারি,২০২২
মনিরুল ইসলাম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে দৈনিক মানবজমিন-এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সাপাহার উপজেলা প্রেসক্লাব হলরুমে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মানবজমিন-এর উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক বাবুল আকতার।
এসময় উপস্থিত ছিলেন আনন্দ টিভি’র প্রতিনিধি নিখিল বর্মন, প্রভাষক সাখাওয়াত হাবীব লিটন, প্রভাষক নাসির হায়দার, সাপাহার মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাকিব হোসেন, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মোরশেদ মন্ডল, উপজেলা ডেকোরেটর সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত সকলে দৈনিক মানবজমিন পত্রিকার সাফল্য কামনা করে বক্তব্য প্রদান করেন।


