print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০, ফেব্রুয়ারি,২০২২

মোঃ শামীম হোসাইন, তারাকান্দা প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় উদ্দ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এর উদ্দ্যোগে ৯ ফেব্রুয়ারি উপজেলা প্রাঙ্গণে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও উদ্দীপন ময়মনসিংহ আঞ্চালিক কার্যলায়ে এর পরিচালনায় প্রায় শতাধিক লোকের মাঝে ওজন, প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করে ব্যাবস্থাপত্র করেন মোসা: সাবেরা খাতুন,উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার।এ সময় উদ্দীপন এর আঞ্চালিক ব্যাবস্থাপক (তারাকান্দা অঞ্চল) মো: ফরিদুল ইসলাম সহ সেবা গ্রহীতাগন উপস্থিত ছিলেন।

এর পূর্বে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ও সহকারি কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি ‘র প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারী সহ অনেকেই উদ্দীপনের ফ্রি স্বাস্থ্য সেবা গ্রহন করেন।